কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও শহর পরিচ্ছন্ন রাখতে টাঙ্গাইল শহরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ।
ঈদের পরের দিনে সকালে পৌর শহরের বেবিস্টান্ড থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা না হলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। তাই পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়তে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালে মোহাম্মদ শাফি ইথেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
