রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, ন্যাটোর নিন্দা

অনলাইন ডেস্ক
ন্যাটো সদস্যভুক্ত দেশ রোমানিয়ার একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। হামলায় দুইজন আহত হয়েছেন।

এই ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন দার লেইয়েন বলেন, রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরও একটি গুরুতর সীমালঙ্ঘনের দিকে এগিয়েছে।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২৮ থেকে ২৯ মে রাতের মধ্যে রুশ বাহিনী রোমানিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের বেসামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায়। এ সময় একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ড্রোনটি রাডারে শনাক্ত হওয়ার পর গালাতি শহরের দক্ষিণাঞ্চল পর্যন্ত অগ্রসর হয় এবং পরে একটি আবাসিক ভবনের ছাদে আঘাত হেনে বিস্ফোরিত হয়, এতে আগুন ধরে যায়।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

সূত্র: বিবিসি, এএফপি ও রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights