সান মেরিনো ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা ডুলির

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদ্য নিয়োগ পাওয়া কোচ থমাস ডুলির অধীনে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৫ জুন ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সান মেরিনো। এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

প্রাথমিক দল ঘোষণার পর চার দিনের অনুশীলন শেষে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করলেন ৬৫ বছর বয়সী এই জার্মান-আমেরিকান কোচ।

কিংস অ্যারেনায় অনুশীলন ক্যাম্প থেকে বাদ পড়েছেন রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, মন্জুরুল রহমান, ইব্রাহিম, মিরাজুল ইসলাম ও মিনহাজুল করিম স্বাধীন।

অন্যদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন ইশা ফয়সাল, আনিসুর রহমান জিকো ও রফিকুল ইসলাম।

বাংলাদেশের চূড়ান্ত দল

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান।

ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মো. তাজ উদ্দিন, মো. ইশা ফয়সাল।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী শাহ।

ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights