রোনালদোর সমর্থিত ইউটিউব চ্যানেলে বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচার

অনলাইন ডেস্ক

আর কয়েক দিন পরে মাঠে গড়াচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। সময় যতই ঘনিয়ে আসতে, বৈশ্বিক এই টুর্নামেন্টে ঘিরে উন্মাদনা ততোই বাড়ছে। ফুটবলার থেকে শুরু করে দলের বিভিন্ন বিষয়ে খোঁজ রাখছেন সমর্থকরা।

এর সঙ্গে খেলা সম্প্রচারকারী সংস্থার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে বেশ কয়েকটি দেশের। দর্শকদের কথা বিবেচনা করে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পৃষ্ঠপোষকতায় একটি ইউটিউব সংস্থা নিশ্চিত করেছে, এ বছরের টুর্নামেন্টের ১০৪টি ম্যাচই বিনামূল্যে সম্প্রচার করা হবে।

রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে খেলেন, সম্প্রতি লাইভমোড নামক একটি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এই সংস্থাটি কেজটিভি-র সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে। এতে ইউটিউব প্ল্যাটফর্ম এবং ব্রাজিলে বিনামূল্যে বিশ্বকাপের ম্যাচগুলো বিনামূল্যে স্ট্রিম করবে।

২০২২ সালে ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার ক্যাসিমিরো মিগেল, লাইভমোডের সঙ্গে অংশীদারিত্বে কেজটিভি চালু করে। ওই বিশ্বকাপের নির্বাচিত কিছু ম্যাচ সম্প্রচার করার পর চ্যানেলটি বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, অলিম্পিক এবং দক্ষিণ আমেরিকার প্রধান ফুটবল প্রতিযোগিতাসহ অন্যান্য বড় টুর্নামেন্টেও এর সম্প্রচার প্রসারিত করেছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য, কেজটিভি ব্রাজিলের নাগরিকদের জন্য ম্যাচগুলো ৪কে রেজোলিউশনে স্ট্রিম করার পরিকল্পনা করেছে। এর পাশাপাশি তরুণ ভক্তদের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে কিছু নেপথ্যের ফিচার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইন্টারেক্টিভ সেশনও এতে থাকবে।

এদিকে এক দশকেরও বেশি সময় আগে ক্রীড়া সম্প্রচারের জগৎ থেকে বেরিয়ে আসার পর, জি ফিফা বিশ্বকাপকে সেই জগতে পুনরায় প্রবেশের চূড়ান্ত সুযোগ হিসেবে ব্যবহার করছে। ফিফার সাথে আলোচনার পাশাপাশি জি ‘ইউনিট৮ স্পোর্টস’ চালুর ঘোষণা দিয়েছে, যেখানে ৪টি বিশেষ স্পোর্টস চ্যানেল থাকবে। এছাড়া ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য জি প্রায় ৩০-৩৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights