রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

অনলাইন ডেস্ক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)’র পৃথক অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৩০ মে) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

আজ রবিবার (৩১ মে) আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে, ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ৩ জন আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights