চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা, বিজিবির বাধার মুখে শুন্যরেখায় ২৮ জনের অবস্থান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে আসতে পারেনি। বিএসএফের ঠেলে পাঠানো ২৮ জন এখন শূন্যরেখায় অবস্থান করছেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৫-আর পিলারের কাছ দিয়ে পুশইন করলে তারা সীমান্ত পেরিয়ে বিওপি সংলগ্ন বেগুনবাড়ি গ্রামের ভিতর চলে আসে। পরে সকালে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে বিজিবিকে জানালে বিজিবি তাদের আবার সীমান্তের শূণ্যরেখায় পাঠিয়ে দেয়।

নওগাঁ ব্যাটালিয়ন বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বৃহস্পতিবার প্রথমে বিজিবি- বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ পুশ ইনের বিষয়টি অস্বীকার করে।

পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠকে তারা পুশইনের বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের শূণ্যরেখা থেকে সরিয়ে নেওয়ার কথা জানায়। তবে এখন পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বিজিবিকে জানানো হয়নি। বর্তমানে তারা শূন্য লাইন হতে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

এদিকে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, বিএসএফ সিদ্ধান্ত নিয়ে আমাদের জানানোর কথা। তারা আমাদের জানালে আমরাও আমাদের করণীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights