ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই তা প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। একইসঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা ৭৫টি ওয়ার্ডে সার্ভে করেছি। যেখানে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু নির্মূলে জনগণের দায়িত্ব ৫০ ভাগ বাকি ৫০ ভাগ দায়িত্ব সিটি করপোরেশনের। প্রধানমন্ত্রী আমাদের নিয়ে বসেছিলেন। তিনি ২ মাস আগেই বলেছিলেন ডেঙ্গু আসবে। আমাদের এখন থেকেই সার্বিক প্রস্তুতি নিতে হবে। সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ আমরা ডেঙ্গু নির্মূলে কাজ করছি।

তিনি আরও বলেন, আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাতটা-আটটার পর ঢাকা শহরে বের হলে কোথাও কোন আবর্জনা দেখবেন না। আবার ১০ টায় বের হলে দেখবেন যে, প্রত্যেকটা রাস্তা আবর্জনা যুক্ত হয়ে আছে। এ আবর্জনাটা তো মানুষই ফেলে। ২৪ ঘণ্টা আবর্জনা ফেললে সিটি কর্পোরেশন ২৪ ঘণ্টা আবর্জনা নিতে পারবে না। সেই কারণে দায়িত্ব মানুষেরও। এসময় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights