লামায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক

বান্দরবানের লামায় পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের লামা উপজেলা শাখার উদ্যোগে তিন মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে লামা পৌরসভার মধুঝিরি এলাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর চার নারীসহ ২০ জন অসচ্ছল নারী অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন শাখাটির উপদেষ্টা ও লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শাখার উপদেষ্টা মো. তানফিজুর রহমানসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, এই প্রশিক্ষণ যথাযথভাবে কাজে লাগানোর প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হওয়ার মাধ্যমে নিজ পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন। সেলাই প্রশিক্ষণের সুযোগ পাওয়া রেশমা আক্তার প্রশিক্ষণ শেষে একটি সেলাই মেশিন পেলে নিজের পায়ে দাঁড়ানোর মধ্য দিয়ে নিজের এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াসিন মামুন ও মো. ইরান, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস উদ্দিন ও দপ্তর সম্পাদক শাহরুখ ইন্তেজানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights