সর্বোচ্চ ভোটে বিসিবি পরিচালক তামিম, নির্বাচিত আরও যারা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থার অধিকাংশ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে খুলনা ও বরিশাল বিভাগ এবং ক্লাব ক্যাটাগরিতে।

ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) এ ১২টি পরিচালক পদে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট শেষে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

এই ক্যাটাগরিতে পরাজিত হয়েছেন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার (ক্যাটাগরি-১) এ ১০জন পরিচালকের মধ্যে ৭ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি তিনটি পদের মধ্যে ভোট হয় খুলনা ও বরিশাল বিভাগে।

বরিশালে একমাত্র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় মুন্তাসির আলমকে হারিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

খুলনা বিভাগে দুটি পদে তিনজন প্রার্থী ছিলেন। ভোট শেষে পরিচালক নির্বাচিত হন শান্তনু ইসলাম ও শফিকুল আলম।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত (ক্যাটাগরি-৩) এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

চূড়ান্ত ফলাফলে ক্যাটাগরি-১, ২ ও ৩ মিলিয়ে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠন সম্পন্ন হয়েছে। আজই পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

বিসিবির পরিচালক হলেন যারা

ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান

ক্যাটাগরি – ২
তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ

ক্যাটাগরি – ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights