আবাহনী-মোহামেডান শিরোপার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড আজ। শেষ রাউন্ডেই নির্ধারিত হচ্ছে প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা। শিরোপা জিততে পারে আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক। আবাহনী বর্তমান চ্যাম্পিয়ন। মোহামেডান ২০০৯ সালের পর আর কখনো চ্যাম্পিয়ন হয়নি। প্রাইম ব্যাংক প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে। দশম রাউন্ড শেষে তিন দলের পয়েন্ট ৮ জয়ে ১৬। রানরেটে মোহামেডান এগিয়ে। কিন্তু ‘হেড টু হেড’ বিচারে মোহামেডান পিছিয়ে। মতিঝিলপাড়ার ঐতিহ্যবাহী দলটি আবাহনী ও মোহামেডানের বিপক্ষে হেরেছে। শিরোপা রেসে রানরেটে মোহামেডান এগিয়ে থাকলেও হেড টু হেডে এগিয়ে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নরা হারিয়েছে প্রাইম ব্যাংককে। মোহামেডানের রানরেট ২.২৫১, আবাহনীর ১.৮৪৪ এবং প্রাইমের ০.৮৫১। বিকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনী যদি আজ মোহামেডানকে হারায় এবং প্রাইম হারায় ঢাকা লিওপার্ডসকে, তাহলে হেড টু হেড বিচারে আবাহনী চ্যাম্পিয়ন হবে এবং শিরোপা ধরে রাখবে। বিপরীতে মোহামেডানের বিপক্ষে হেরে যায় আবাহনী এবং প্রাইম জিতে যায়, তাহলে হেড টু হেড বিচারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে প্রাইম ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights