বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার

অনলাইন ডেস্ক
আর মাত্র তিনদিন পরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের উদ্বোধনী ম্যাচের মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ইতোমধ্যে অনুশীলন ক্যাম্প করেছে লিওনেল স্ক্যালোনির দল। তবে, থাকা দলের অনুশীলন ক্যাম্প ছেড়েছেন নিকোলাস কাপালদো।

বিশ্বকাপের জন্য স্ক্যালোনির ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত দলে ছিলেন না জার্মান ক্লাব হামবুর্গের এই ডিফেন্ডার। তাকে মূলত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ক্যাম্প এবং হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটির জন্য ডেকেছিলেন স্কালোনি।

একসময় অবশ্য কাপালদোর বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ডান প্রান্তের দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও গনসালো মনতিয়েলের চোটের কারণে তাকে বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। তবে দুজনই দ্রুত সুস্থ হয়ে ওঠায় বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ হয়নি তার।

বিশ্বকাপের আগে স্কালোনি সাতজন অতিরিক্ত খেলোয়াড়কে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ ক্যাম্পে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং জাতীয় দলের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেওয়া। সেই সাতজনের একজন ছিলেন কাপালদো।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে মাত্র আট মিনিট মাঠে ছিলেন তিনি। বাম উইং-ব্যাক হিসেবে খেললেও নিজেকে প্রমাণ করার মতো সময় পাননি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। ওই ম্যাচে তার পরিবর্তে খেলেন আগুস্তিন গিয়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights