দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর পানির প্রকল্প, সুবিধা পেল শতাধিক পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় সোলার প্যানেলচালিত পানির প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এর ফলে এলাকার শতাধিক পরিবার ও চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ সুপেয় পানির সুবিধা পাবেন।

সোমবার সকালে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান প্রকল্পটির উদ্বোধন করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট ছিল। নতুন এ প্রকল্পের মাধ্যমে সেই সংকট অনেকাংশে দূর হবে।

স্থানীয়দের মতে, সোলার প্যানেলচালিত এ পানি সরবরাহ ব্যবস্থা দুর্গম এলাকায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights