সপ্তাহ ব্যাপি কার্যক্রম এর ৫ম দিনে তীব্র তাপদাহে নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সচেতনতামূলক প্রচারণা
তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে সাধারণ মানুষকে সচেতন ও সুরক্ষিত রাখতে ৫ম দিনের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট-এর বিশেষ প্রচারণা ও সেবা কার্যক্রম। ☀️💧
💦 আজকের কার্যক্রমে আমরা যা যা করেছি:
১️⃣ নড়াইল শহরের ৩টি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে পথচারীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।
২️⃣ তীব্র গরমে করণীয় ও সতর্কবার্তা সম্বলিত বিশেষ হাতপাখা বিতরণ করা হয়েছে।
৩️⃣ শহরের বিভিন্ন পয়েন্টে হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
👥 উপস্থিত ছিলেন:
*জনাব, এস এম মাহাবুব মোরশেদ জাপল, সেক্রেটারি, BDRCS, নড়াইল ।
*জনাব গৌর চন্দ্র বিশ্বাস , ইউনিট অফিসার, BDRCS , নড়াইল ।
*জনাব মোঃ বাবর আলী, সিনিয়র সেচ্ছাসেবক, BDRCS , নড়াইল। মোঃ পলাশ হাসান আকাশ, দ্বীপ, ফাহিম, শখেলি, জয়, তামিম, সুমি সহো
নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের একঝাঁক প্রাণবন্ত যুব স্বেচ্ছাসেবক (RCY) বন্ধুরা।
👉 তীব্র গরমে সুস্থ থাকতে আপনাদের জন্য কিছু জরুরি টিপস:
তৃষ্ণা না পেলেও ঘন ঘন নিরাপদ পানি ও তরল খাবার পান করো।
রোদ থেকে বাঁচতে ছাতা, টুপি ও হালকা রঙের সুতি পোশাক ব্যবহার করো।
বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করো।
মানবতার কল্যাণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট সবসময় সবার পাশে আছে। ❤️
