টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে বেশ কয়েকটি ওয়াশিং কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে আঞ্চলিক ভিজিল্যান্স শাখা গাজীপুর। সোমবার রাতে টঙ্গীর শিলমুন আব্দুর গফুরখান রোডে কালার ওয়াশ নামের ওয়াশিং কারখানায় অবৈধভাবে বাইপাস লাইন দিয়ে গ্যাস সরবরাহ এবং দশঘোড়া বুস্টারের মাধ্যমে গ্যাস ব্যবহারের অভিযোগে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করেন আঞ্চলিক ভিজিল্যান্স গাজীপুর শাখার প্রকৌশলী আলী নওরোজ রাহাত।

এর আগে টঙ্গীর বিসিক এলাকায় রেডিসন ও কাঠাল দিয়া এলাকায় জেকেএস লন্ড্রিস ওয়াশ ও জেকেএস কালার ওয়াশিং কারখানায় অবৈধভাবে বাইপাস লাইন দিয়ে গ্যাস ব্যবহারের অভিযোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ ব্যাপারে আঞ্চলিক ভিজিল্যান্স গাজীপুর শাখার প্রকৌশলী আলী নওরোজ রাহাত বলেন, টঙ্গী শিলমুন কালার ওয়াশ কারখানা কর্তৃপক্ষ একজন বৈধ গ্রাহক অথচ কারখানা কর্তৃপক্ষ বৈধভাবে গ্যাস ব্যবহার না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বাইপাস লাইন দিয়ে গ্যাস ব্যবহার করছে, সেই সাথে দশঘোড়ার একটি বুস্টারও ব্যবহার করছে। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের সন্দেহ হলে আমরা অভিযান চালিয়ে এর সত্যতা খুঁজে পাই। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights