বাগেরহাটে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেলেন ৮০০ রোগী

বাগেরহাট শহরতলীর কুলিয়াদাইড় গ্রামে ফারাজ হোসেন ফাইন্ডেশেনের উদ্যোগে বাগেরহাটের সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক। শুক্রবার দিনভর মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় আয়োজনে সার্বিক সহযোগিতা করে মাহমুদা-আফতাব ফাউন্ডেশন। বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত ৮ শতাধিক নারী, পুরুষ ও শিশুরা বিশেষজ্ঞ চিকিৎসক দেয়া চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মাহমুদা-আফতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন জানান, আমার জন্মস্থান বাগেরহাটের সুবিধাবঞ্চিত মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকদে মাধ্যমে চিকিৎসা সেবা দিতে গ্রামের বাড়ী কুলিয়াদাইড় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিভাগে দেশ-বিদেশের সবোর্চ্চ ডিগ্রিধারী ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক শুক্রবার দিনভর বিভিন্ন রোগে আক্রান্ত ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। মাহমুদা-আফতাব ফাউন্ডেশনের আয়োজনে আগামীতেও বাগেরহাটের সুবিধাবঞ্চিত মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলেও জানান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights