সবার আগে নকআউটে কারা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করবে কারা? সেই দলের নাম জানা যেতে পারে কাল সকালেই। এ গ্রুপের ম্যাচে গুয়াদালাহারায় কাল সকাল ৭টায় মুখোমুখি হবে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া। এ ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে। এমনকি পরের ম্যাচে হারলেও। বিশ্বকাপে প্রতিটা দলেরই একটি করে ম্যাচ খেলা শেষ হয়েছে। আজ সকালেই গ্রুপ পর্বের শেষ দল হিসেবে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে উজবেকিস্তান-কলম্বিয়া। ৪৮ দলের বিশ্বকাপে ফেবারিটদের বেশির ভাগই নিজেদের প্রথম ম্যাচে ভালো ফল করেছে। তবে দুর্ঘটনার শিকার হয়েছে স্পেন। তারা ড্র করেছে কেপ ভার্দের মতো দলের সঙ্গে। স্পেনের জন্য অবশ্য নকআউটের দরোজা এখনো খোলা আছে। তবে প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করার ভাগ্য হতে পারে মেক্সিকো কিংবা দক্ষিণ কোরিয়ার। এ ছাড়া বি গ্রুপের ম্যাচ আছে আজ রাত ও কাল ভোরে। তবে এ গ্রুপে নকআউট পর্ব নিশ্চিত করতে হলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথম ম্যাচ শেষে চার দলেরই সংগ্রহ এক পয়েন্ট করে। দ্বিতীয় ম্যাচ জিতলে কেবল নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে তারা। বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-বসনিয়া এবং কানাডা-কাতার। এ ছাড়া এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরেছে মেক্সিকোর কাছে। অন্যদিকে চেক প্রজাতন্ত্র পরাজিত হয়েছে দক্ষিণ কোরিয়ার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights