স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বৈরাচার আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, পতিত এই দল আগামী ২৩ জুন নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাঠে নামার চেষ্টা করছে কি না, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৭ বছর ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে যখন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে আওয়ামী লীগ কোনো চক্রান্ত করছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল সম্প্রসারণের কথা জানান মীর শাহে আলম। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী বর্তমান ৬ তলা ভবনকে ৮ তলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাশের বহুতল ভবনটি অধিগ্রহণ করে সেটিকেও হাসপাতালের কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights