জবিতে রংপুর জেলা ছাত্রকল্যাণের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

‎
‎জবি প্রতিনিধি:
‎
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যে রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।
‎
‎শুক্রবার (১৯ জুন) সকাল থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পোগোজ স্কুল মাঠে রংপুর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়রত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

দিনভর চলা ব্যাচ ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের ১৬তম ও ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের জন্য ট্রফিসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হয়।

‎আয়োজকরা জানান, জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
‎
ক্রীড়া সম্পাদক শাহারুল ইসলামের পরিচালনায় ‎সংগঠনের সভাপতি মো. লাইস আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান জয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক সুমন সরদার।
‎
‎এ বিষয়ে সুমন সরদার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রংপুর জেলার শিক্ষার্থীদের এক ছাতার নিচে এনে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই আমাদের এই আয়োজনের প্রধান লক্ষ্য হোক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের সাথে থাকবে।
‎
‎তিনি আরও বলেন, শুধু প্রতিযোগিতা নয়, এই আয়োজন জেলার শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি, সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা আশা করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিকে আরও সমৃদ্ধ করবে।

‎ফাইনাল ম্যাচে ১৯ ব্যাচকে পরাজিত করে টুর্নামেন্ট সেরা হয় ১৬ ব্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights