একাদশে তিন পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি একাদশে এসেছে তিন পরিবর্তন। সাকলাইন, মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন ও শরিফুল। সৌম্য সরকারের বদলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই কুড়ি ওভারের সিরিজ হেরেছে টাইগাররা। ফলে হোয়াইটওয়াশ এড়াতে হৃদয়দের আজ জয়ের বিকল্প নেই।

ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৮৯ রান করলেও জয় পায়নি লাল-সবুজের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের এটি প্রথম সিরিজ হার। সবশেষ ২০২১ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

এদিকে চট্টগ্রামের মাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানবন্যা দেখা গেছে। শুরুতে ব্যাটিং করে অস্ট্রেলিয়া করেছিল ১৯৬ রান। জবাবে জয়ের আশা জাগিয়ে টাইগাররা থামে ১৮৯ রানে। তাতে দুই ইনিংস মিলিয়ে হয়েছিল ৩৮৫ রান, যা সাগরিকার মাঠে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৯ করেছিল ইংল্যান্ড-আফ্রিকা।

রানবন্যার ভেন্যুতে আজ বড় সংগ্রহ তুলতে মুখিয়ে থাকবে তাওহীদ হৃদয়ের দল। তবে শেষ পর্যন্ত টাইগাররা কোথায় গিয়ে থামে সেটাই দেখার পালা।

বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights