২৩ মিনিটে সৌদির জালে স্পেনের ৩ গোল
অনলাইন ডেস্ক
চলতি বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন এবং ৫৯ নম্বর অবস্থানে থাকা সৌদি আরব। জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
তবে শুরুতেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমতে থাকে। একপর্যায়ে ১০ মিনিটের মাথায় সৌদির জালে বল পাঠায় স্পেন।
