ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

অনলাইন ডেস্কx
যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের লাগাতার হামলা এবং অঞ্চল দখলের চেষ্টার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম।

তিনি জানান, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে কোনও হামলা চালালে এর জবাব তারা দেবে।

লেবাননের ভেতরে ইসরায়েলের ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি বিষয়টিও সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ইসরায়েল লেবাননে থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত বৃহস্পতিবার সমঝোতা চুক্তি সই হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটছে।

এই চুক্তির প্রথম শর্তেই লেবাননসহ সব ফ্রন্টে হামলা বন্ধের কথা বলা হয়েছে। আবার শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

কিন্তু এরপরও লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলের হামলা। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, লেবাননের হুমকি মোকবেলায় ইসরায়েলি সেনারা স্বাধীনভাবেই পদক্ষেপ নেবে। ইসরায়েলের এই বক্তব্যের পরই হিজবুল্লাহ প্রধান কাশেমের কাছ থেকে ওই বক্তব্য এল।

টিভিতে এক ভাষণে কাশেম আরও বলেন, “ইসরায়েলি সেনাদের লেবাননে ভূখন্ডে থাকা অসম্ভব। এখানে ইসরায়েলের জন্য কোনও নিরাপত্তা অঞ্চল নেই।

“আমাদের জাতীয় সেনাবাহিনী আছে, যা মোতায়েন করা হয়েছে। সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব। আর আমরা তদাদের সঙ্গেই সহযোগিতা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights