বৃষ্টি থামায় ফের শুরু হচ্ছে ফ্রান্স–ইরাক ম্যাচ

অনলাইন ডেস্ক

খারাপ আবহাওয়া ও বজ্রপাতের শঙ্কায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে ফ্রান্স–ইরাক ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ৫টা ৫০ মিনিটে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে দুই দলের খেলোয়াড়রা মাঠে নেমে ওয়ার্ম-আপ শুরু করেছেন। স্টেডিয়াম কর্তৃপক্ষও দর্শকদের আবার নিজ নিজ আসনে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে।

এর আগে খারাপ আবহাওয়ার কারণে দর্শকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছিল। বজ্রপাতের আশঙ্কা কেটে যাওয়ায় সেই নির্দেশনা তুলে নেওয়া হয়েছে।

তবে ফিফা জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী খেলা শুরু হবে, যদি স্টেডিয়ামের আট মাইলের মধ্যে নতুন করে বজ্রপাতের কোনো ঘটনা না ঘটে।
ম্যাচে বিরতির আগে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। প্রথমার্ধের ১৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পে একমাত্র গোলটি করেন। এটি চলতি বিশ্বকাপে তার তৃতীয় গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights