‘মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি’, ঢাবিতে খেলা দেখতে এসে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচ উপভোগ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে উপস্থিত হন। সেখানে আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থকদের উচ্ছ্বাস-উদ্দীপনা উপভোগ করেন তিনি।

সমর্থকদের উল্লাস দেখে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ‘আমি নিজের দেশের মতো অনুভব করছি। মনে হচ্ছে, আমি আর্জেন্টিনায় আছি।’

রাত ১১টায় ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও রাত ৯টা থেকেই হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। এ সময় মুহসীন হল ছাত্রদলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত ড্যান লান্দে, আর্জেন্টিনার ইনফ্লুয়েন্সার রুলি, আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights