প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

বাসস

বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদ করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্যহার কার্যকর হওয়ায় গ্রাহকদের মিটারে ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টোকেন হালনাগাদ বা এ সংক্রান্ত কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে গ্রাহকরা সংশ্লিষ্ট সংস্থার হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

হটলাইন নম্বরগুলো হলো-বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা ১৬৯৯৯, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কল সেন্টার ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কল সেন্টার ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কল সেন্টার ১৬১১৬, ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) কল সেন্টার ১৬১২০, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) কল সেন্টার ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কল সেন্টার ১৬১১৭।

গ্রাহকদের দ্রুত টোকেন হালনাগাদ করে নতুন মূল্যহার কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights