দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে
অনলাইন ডেস্ক
বিরতির পরপর গোলকিপার ফার্নান্দো মুসলেরাকে তুলে নিয়েছে উরুগুয়ে। তার পরিবর্তে মাঠে নেমেছেন সের্হিও রোচেত। প্রথমার্ধে মুসলেরার ভুলেই গোল খেয়েছিল উরুগুয়ে।
গুয়াদালাহারায় গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে ১–০ গোলে এগিয়ে রয়েছে স্পেন।
৪২ মিনিটে ফার্নান্দো মুসলেরার বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। তাঁর শটটি সহজেই ঠেকানোর সুযোগ ছিল মুসলেরার। কিন্তু বলটি হাত ফসকে ধীরে ধীরে জালে ঢুকে পড়ে।
প্রথমার্ধ শেষে এই গোলেই এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে স্পেন। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে ঘুরে দাঁড়াতেই হবে উরুগুয়েকে।
