অভিজাত গোলরক্ষকদের তালিকায় ভোজিনহা

অনলাইন ডেস্ক

অভিষেক বিশ্বকাপ খেলতে এসে নতুন এক রূপকথার জন্ম দিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শক্তিশালী আক্রমণভাগকে আটকে দিয়ে ০-০ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে লড়াকু ফুটবল খেলে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা আনে।

আর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউটের টিকিট নিশ্চিত করে এই ছোট দ্বীপরাষ্ট্রটি। দলটি অসাধারণ পারফরম্যান্সের অন্যতম কারিগর গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সেও এসে তিনি একের পর এক সেভ করে দলকে রক্ষা করেছেন।

দলের রুপকথার গল্প লিখতে গিয়ে তিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন। একাধিক ম্যাচে ‘ক্লিন শিট’ (প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখা) বজায় রাখা মাত্র তৃতীয় গোলরক্ষক হিসেবে ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক অভিজাত তালিকায় নিজেদর নামকে উজ্জ্বল করেছেন এই গোলরক্ষক। বিশ্বকাপে দুটি ম্যাচে গোল না খেয়ে (ক্লিন শিট রেখে) ভোজিনহা এখন ইংল্যান্ডের পিটার শিলটন এবং ইতালির কিংবদন্তি ডিনো জফের মতো বিরল এক পরিসংখ্যানের রেকর্ডে নাম বসিয়েছেন।

‘অপটা হোসে’-র এক্সের তথ্য অনুযায়ী, তিনটি ক্লিন শিট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন পিটার শিলটন, অন্যদিকে জফ ও ভোজিনহা প্রত্যেকে দুটি করে ক্লিন শিট নিয়ে যৌথভাবে তার পরেই অবস্থান করছেন।

১৯৯৮ সালের বিশ্বকাপে চিলির পর কেপ ভার্দেই প্রথম দেশ যারা নিজেদের সবকটি ম্যাচ ড্র করেও গ্রুপ পর্ব পার হতে সক্ষম হয়েছে। আগামী ৩ এপ্রিল মায়ামিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে দলটি।

সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights