শেরপুরে হাজারো দরিদ্র পরিবার পেল গরুর মাংস

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে তুরস্কভিত্তিক একটি দাতব্য সংস্থার উদ্যোগে বাংলাদেশের বাঙালি ফাউন্ডেশনেরস সহায়তায় ১ হাজার অসহায় পরিবারকে এক কেজি করে গরুর মাংস দেওয়া হয়েছে। শনিবার(২৭ জুন) সকালে উপজেলার স্টেডিয়াম মাঠে ১০টি গরু জবাই করে উপকারভোগীদের হাতে মাংস তুলে দেওয়া হয়।

মাংস পেয়ে হতদরিদ্র মানুষেরা খুশি হয়েছেন। দুপুরের আগে বাঙ্গালি ফাউন্ডেশনের কর্মীরা ঝিনাইগাতির বেদে পল্লীতে গিয়ে মাংস বিতরণ করেন। মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতি উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, বাঙ্গালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফ হালদারসহ সংসঠনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights