ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বন্দুক হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। আইআরজিসির জনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি বাড়ির প্রবেশপথে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

আইআরজিসি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে। নিহত দুই ব্যক্তি স্থানীয় আইআরজিসির সদস্য ছিলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলায় আহত হয়েছেন আরও দু’জন।

আইআরজিসি জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে, রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। সূত্র: আনাদোলু এজেন্সি, সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights