জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন লিটন

অনলাইন ডেস্ক
চোটের কারণে টেস্ট দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি লিটন দাস। এরপর ওয়ানডে দলেও সঙ্গেও যেতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতির পর বুধবার ‍দুপুরে দেশ ছেড়েছেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ খেলবেন তিনি।

বাম পায়ের কাফে গ্রেড-১ চোট পাওয়ায় একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান লিটন। চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে পুনর্বাসন শেষ করে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।

এরই মধ্যে জিম্বাবুয়েতে পৌঁছে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ওয়ানডে দল। লিটনের যোগ দেওয়ায় ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার পাশাপাশি ব্যাটিংয়ের গভীরতা বাড়বে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে। ২৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে সীমিত ওভারের সিরিজের চ্যালেঞ্জ। প্রথম ওয়ানডে ৬ জুলাই। ওই ম্যাচে খেলছেন না লিটন। ৯ জুলাই দ্বিতীয় ওয়ানডের আগে তার সামনে রিকভারি সম্পন্ন করার জন্য প্রায় এক সপ্তাহ সময় রয়েছে।

আগামী কয়েক দিন তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ওয়ানডেতেই আবার বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে এই ডানহাতি ব্যাটারকে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। প্রথম ওয়ানডে ৬ জুলাই, দ্বিতীয়টি ৯ জুলাই এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১১ জুলাই অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights