বাজেটে যেসব পণ্যের দাম কমেছে, জনগণ বাজারে তার প্রতিফলন দেখতে চায়: ডা. শফিকুর
অনলাইন ডেস্ক
জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাজেটে যেসব পণ্যের দাম কমেছে, জনগণ বাজারে তার প্রতিফলন দেখতে চায়। তাহলেই প্রমাণ হবে এবারের বাজেট জনবান্ধব।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক, তেমনটা চাই না। সংস্কার হলে দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।
বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় এ নেতা আরও বলেন, যেমন ধারণা করা হয়েছিল এবারের বাজেট তার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়; তবে চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি। এই জায়গায় সংস্কার আনা না গেলে বাজেটের সুফল জনগণ পাবে না।
