৭ মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে চমক দেখাল ডিআর কঙ্গো। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নকআউট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ৭ মিনেটের মাথায় গোল দিয়েছে দলটি।

শক্তিমত্তার বিচারে ইংল্যান্ডের থেকে কঙ্গো অনেক পিছিয়ে। তাদের বিপক্ষে সহজ জয়ই পাবে ইংল্যান্ড, এমনটাই আশা করেছিল অনেকেই। কিন্তু ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খায় ইংল্যান্ড।

ডিআর কঙ্গোকে স্তব্ধ করে দেওয়া এক গোলে এগিয়ে নিলেন ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। বল খুঁজে নেয় জালের একেবারে নিচের বাঁ দিকের কোনা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কঙ্গো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights