রবি ও সোমবার রংপুরে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বিভাগের ২৬ থেকে ৫০ ভাগ এলাকায় আগামী ৫ ও ৬ জুলাই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী অথবা অতিভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫১ থেকে ৭৫ ভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং পরবর্তীতে এটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

এ সময়ে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৪-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights