সোনারগাঁয়ে এমপি মান্নানের উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ডে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে ১ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য -এর উদ্যোগে এবং বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপুর সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় মছলন্দপুর এলাকার কবরস্থানের দুটি সড়ক, ঈদগাহের একটি সড়ক এবং গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের একটি সড়কসহ মোট চারটি সড়কের দুই পাশে গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় মছলন্দপুর যুবসমাজ এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ। এছাড়া উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল, বারদী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার, সহ-সভাপতি ফজলুল হক, শামসুদ্দিন মুকুল, রফিকুল ইসলাম, বারদী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য উম্মে হানি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মহিবুল্লাহ খোকন, যুবদল নেতা কাশেম, নাজমুল, জামান, কামাল ও ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা বলেন, জনসম্পৃক্ত এ ধরনের পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights