বিশ্বজুড়ে একদিনে করোনা শনাক্ত আরও ৪১ হাজার

অনলাইন ডেস্ক

করোনা মহামারিতে সারা বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের নিচে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ কোটি ৭১ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ লাখ ৬৩ হাজার।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৬৩ হাজার ৭৮৭ জনে।
একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৭ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭১ লাখ ৮ হাজার ৮৩৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৭০ হাজার ৮৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৪৭৯ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৪১ জন এবং মারা গেছেন ৩৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৫১ হাজার ২০৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩০৫ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২ জন এবং মারা গেছেন ৬ জন। এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন মারা গেছেন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৯৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ৫৫৬ জন মারা গেছেন। একইসময়ে মেক্সিকোতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৫৫ জন এবং মারা গেছেন ১৯ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ১৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৫৪২ জন মারা গেছেন। একইসময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ১২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights