সাতক্ষীরায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা থেকে ইউনুস আলী গাজী (৩৩) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের শিব সিংহ নামের এক ব্যক্তির বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় ওই ভ্যানচালকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি একই এলাকার গনেশপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ২০১৭ সাল থেকে ইউনুস আলী মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলো। বেশ কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছে। ২৯ এপ্রিল সে নিখোঁজ হয়। অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে তার মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, পরিবারের অনুরোধে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights