ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি

অনলাইন ডেস্ক

রাউন্ড অব বত্রিশের লড়াই শেষে আজ থেকেই শুরু হচ্ছে শেষ ষোলোর দ্বৈরথ। রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় দিনে আগামীকাল মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপীয় শক্তি নরওয়ে। আগামীকাল রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। হাই-ভোল্টেজ ম্যাচটির জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ম্যাচ পরিচালনার মূল দায়িত্ব পেয়েছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। তার সহকারী (লাইন্সম্যান) হিসেবে থাকবেন তারই দুই স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। অর্থাৎ মাঠের প্রধান তিন রেফারিই থাকছেন আমেরিকার।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনা করেছেন ইসমাইল এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস বনাম জাপান এবং উরুগুয়ে বনাম স্পেন ম্যাচ দুটির দায়িত্বে ছিলেন তিনি। কড়া মেজাজের রেফারি হিসেবে পরিচিতি ইসমাইল এলফাত দুই ম্যাচে একটি লাল কার্ড ও ৭টি হলুদ কার্ড দেখিয়েছেন । ব্রাজিল ও নরওয়ের ম্যাচে কেমন ভূমিকা রাখেন, তা দেখার বিষয়।

২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন ইসমাইল এলফাত। গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। আসন্ন এই ম্যাচটির জয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights