চোট কাটিয়ে অনুশীলনে রাফিনহা

অনলাইন ডেস্ক

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনহা। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে ব্রাজিলের জন্য যা স্বস্তির খবর। তবে একাদশে তার জায়গা এখনও নিশ্চিত নয়। আগামীকাল সোমবার রাত দুইটায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে চোট পান রাফিনিয়া। সেদিন ৪০ মিনিট খেলতে পারেন তিনি। শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ড ও শেষ বত্রিশে জাপানের বিপক্ষে দলেই ছিলেন না এই লেফট উইঙ্গার।

দুই সপ্তাহ ধরে পুনর্বাসনে থাকার পর শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন রাফিনহা। রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, গণমাধ্যমের জন্য উন্মুক্ত ১৫ মিনিটের অনুশীলন সেশনের সময় তাকে স্বাভাবিকভাবে ওয়ার্ম-আপ করতে দেখা গেছে। সতীর্থদের সঙ্গে পাসিং ড্রিল করতেও দেখা যায় তাকে।

তবে রাফিনহা প্রত্যাবর্তন কোচ আনচেলত্তিকে এক মধুর সমস্যায় ফেলতে পারে। কারণ, রাফিনিয়ার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেন ১৯ বছর বয়সী রায়ান। স্কটল্যান্ডের বিপক্ষে একটি গোলে অ্যাসিস্ট করেন রাইট উইঙ্গার হায়ান। পরে জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোলে সুর বেঁধে দেন তিনি।

এদিকে, নেইমারও এখন ‘পুরো সময়’ খেলার জন্য প্রস্তুত। ফলে রাফিনহা ফেরায় নকআউট পর্বের সামনের পথচলার জন্য আরও শক্তিশালী আক্রমণভাগ পাচ্ছে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights