গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে শুধু ফ্রান্সকে এগিয়েই দেননি, নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে গোল করার পর নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্‌যাপন করেন ফরাসি অধিনায়ক।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে গোলসংখ্যায় লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। এখন দুজনেরই গোল সংখ্যা সাত।

শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও আরও কাছে পৌঁছে গেছেন ফরাসি তারকা। মেসির ২০ গোলের রেকর্ড থেকে এখন তিনি পিছিয়ে আছেন মাত্র এক গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights