ভারতের মুম্বাইয়ে বৃষ্টিতে ভবন ধস, নিহত ৬

অনলাইন ডেস্ক

ভারতের মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে একটি তিনতলা আবাসিক ভবন ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে শহরের মানখুরদ এলাকায় এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তিনতলা ওই ভবনটির দুই-তিনটি ঘর হঠাৎ ধসে পড়ে। এরপর চারজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় শতাব্দী হাসপাতালে নেওয়া হয়। রাজাওয়াদি হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষকে মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। মুম্বাই ফায়ার সার্ভিস, পুলিশ একযোগে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছেন কি না, তা খুঁজতে এখনো তল্লাশি চলছে।

স্থানীয় বিজেপি নেতা নবনাথ বান বলেন, এখনো আরও একজন নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ চালাতে বেশ সমস্যা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights