সাতক্ষীরা থেকে ঢাকায় আনার সময় ৭ টন ফরমালিনযুক্ত আম জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য মিশ্রিত অপরিপক্ক ৭ টনের একটি আমের বড় চালান ঢাকায় নেওয়ার সময় তা জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনষ্ট করেছে। রবিবার রাতে দেবহাটা উপজেলার সখিপুর মোড় থেকে যৌথ অভিযান চালিয়ে ট্রাকভর্তি ওই বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর।

পরবর্তীতে জব্দকৃত আমগুলো সোমবার দুপুরে দেবহাটা ফুটবল মাঠে গাড়ির চাকায় পিষ্ট করে তা বিনষ্ট করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বেশি মুনফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আমের একটি বড় চালান ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাক ভর্তি ৩২৪ টি ক্যারেটে ৭ টন রাসানিক দ্রব্য মিশ্রিত অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights