ডিএসইর সূচক কমলেও সিএসইতে বেড়েছে

অনলাইন ডেস্ক
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। একইসঙ্গে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১১৮৪ ও ২১৮১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে এক হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১২৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির বুধবার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টি কোম্পানির, কমেছে ১৮০টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০০টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights