নিষেধাজ্ঞা প্রত্যাহার, তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার তুরস্কে আয়োজিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে ওই ঘোষণা দেন ট্রাম্প।

কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্টের আওতায় তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমরা এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি।”

২০২০ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ওই সময় এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও আঙ্কারাকে বাদ দেওয়া হয়। সে সময় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায্য এবং অবৈধ বলে আখ্যায়িত করেছিল তুরস্ক।

মঙ্গলবার এই বিষয়ে অবগত দুটি সূত্র বলেছে, আঙ্কারা সফরে ট্রাম্প এফ-৩৫ বিক্রির সম্ভাবনার পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের আইনি ও কংগ্রেসের বাধা এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি।

ট্রাম্প বলেছেন, এটি এমন একটি সিদ্ধান্ত; যা আমরা নিতে যাচ্ছি। আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights