কোয়ার্টারে আমাদুকে পাচ্ছে বেলজিয়াম
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডান হাঁটুতে চোট পান বেলজিয়ামের মিডফিল্ডার আমাদু ওনানা। এতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। সিয়াটলে অনুষ্ঠি ম্যাচে চোটের কারণে ২৪ বছর বয়সী অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডারকে মাঠ ছাড়তে হয়েছিল।
বেলজিয়াম দলের চিকিৎসক ব্রাহিম হাসেন এক বিবৃতিতে জানার, দুর্ভাগ্যবশত মেডিকেল পরীক্ষায় আমাদুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। এটি তার ব্যক্তিগত এবং দলের জন্য অত্যন্ত হতাশাজনক একটি খবর। তার সেরে ওঠার সর্বোত্তম উপায় নিয়ে আমরা অবিলম্বে আমাদু ও অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনা করেছি। আগামী দিনগুলোতে আমরা যৌথভাবে তার চিকিৎসা ও পুনর্বাসনের পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণ করব।
তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওনানা তার সতীর্থদের সঙ্গেই উত্তর আমেরিকায় অবস্থান করবেন। লস এঞ্জেলেসে শেষ আটের লড়াইয়ে বেলজিয়াম স্পেনের মুখোমুখি হবে।
