প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের সর্বশেষ ম্যাচে নেমেছে কলম্বিয়া ও সুইজারল্যান্ড। মুহুর্মুহু আক্রমণের পরও কোনো দলই গোল আদায় করতে না পারলেও প্রথম ৪৫ মিনিট ছিল উত্তেজনায় ঠাসা। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কোনো দলই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। আক্রমণ, প্রতি–আক্রমণে লড়াই জমিয়ে তুলেছে। একাধিকবার কাছাকাছি গেলেও এখনো গোল পায়নি কোনো দল। এ ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।
