স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে চলবে না: ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ। সরকার যখন সেই ইশতেহার বাস্তবায়নে কাজ করছে, তখন জামায়াতসহ ১১ দল ক্রেডিট নেওয়ার জন্য আন্দোলনে নেমেছে। স্ট্যান্টবাজির রাজনীতি আর বাংলাদেশে চলবে না।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়ে ‘পঞ্চগড় গেইট’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন কার্যক্রম শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না, কোনো কথাও ছিল না। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এবং আপামর জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে এই পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights