বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার

অনলাইন ডেস্ক
টানা ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের কিছু এলাকায় প্লাবনের পানি বাসাবাড়ির ভূগর্ভস্থ জলাধারে (আন্ডারগ্রাউন্ড রিজার্ভার) মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সংরক্ষিত পানি পান ও দৈনন্দিন ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে চট্টগ্রাম ওয়াসা।

শুক্রবার (১০ জুলাই) এক জরুরি বার্তায় সংস্থাটি নগরবাসীকে বাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পাশাপাশি পানি অবশ্যই ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছে।

ওয়াসার বার্তায় বলা হয়, সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় প্লাবনের পানি গ্রাহকদের ভূগর্ভস্থ জলাধারে মিশে যাওয়ার ঘটনা ঘটছে। ফলে সংরক্ষিত পানি দূষিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে রিজার্ভার পরিষ্কার করে জীবাণুমুক্ত করার পাশাপাশি পান করার আগে অবশ্যই পানি ফুটিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ বা সহায়তার জন্য চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষণিক সেবা দেবে বলেও জানানো হয়েছে। এ জন্য মড-১ (০১৩২৪-৭১২৪৩১), মড-২ (০১৩২৪-৭১২৪৩২), মড-৩ (০১৩২৪-৭১২৪৪১১) এবং মড-৪ (০১৩২৪-৭১২৪২৪) নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights