অস্ট্রেলিয়ায় সামুদ্রিক পাখির শরীরে প্রথমবার এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একটি সামুদ্রিক পাখির শরীরে অত্যন্ত সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স সাংবাদিকদের বলেন, ‘এটি অবশ্যই উদ্বেগের বিষয়। তবে এমন ঘটনা একেবারে অপ্রত্যাশিত নয়।’

জুন মাস থেকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত এইচ৫ বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার মোট ১২টি ঘটনা শনাক্ত হয়েছে। তবে এসব সংক্রমণ স্থানীয় বন্যপ্রাণীর মধ্যে নয়, বরং পরিযায়ী সামুদ্রিক পাখির মধ্যেই পাওয়া গেছে।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights