মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রাম প্রশাসনের কড়া নজরদারি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপাচার ও গুজব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, দলের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া ও মানবপাচার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights