বাগেরহাটে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাব র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি ইসরাত জাহান, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক মো. ইয়ামিন আলী, এস এম শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, শেখ আজমল হেসেন, আল আমিন খান সুমন, সোহেল রানা বাবু, জামাল হোসেন বাপ্পা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights