বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৯ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৬

কলকাতা প্রতিনিধি
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি মাছ ধরার ট্রলার থেকে নয়জন মৎস্যজীবীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার গোবর্ধনপুর থানার পুলিশ, বনদপ্তর এবং ভারতীয় উপকূল রক্ষীবাহিনী রক্তচড়ার কাছে একটি ডুবে যাওয়া ট্রলার শনাক্ত করে। পরে সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়। রাতভর উদ্ধারকাজ চালিয়ে ট্রলারের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

‘এফবি মা কালী’ নামক ট্রলারটি চলতি মাসের শুরুতে রাজ্যটির পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলারটি নিখোঁজ হয়ে যায়। ট্রলারে মোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন। এখনও ছয়জনের কোনো খোঁজ মেলেনি।

উদ্ধার হওয়া লাশগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। নিখোঁজদের সন্ধানে সোমবারও দিনভর সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ, বনদপ্তর ও উপকূল রক্ষী বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights